নরসিংদীর সদর উপজেলার শীলমান্দি এলাকায় পাকিজা টেক্সটাইল মিলে আগুন লেগেছে। এ সময় দগ্ধ হয়ে এক বিদেশীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরো তিন জন। দগ্ধ তিন জনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার সকাল ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
মডেল থানার ওসি মঞ্জুর মর্শেদ জানান, সকালে সদর উপজেলার তিন পাকিজা টেক্সটাইল মিলে আগুন লাগে। এ সময় কারখানার ভিতরে থাকা এক বিদেশীসহ তিন জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন তিন জন।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুন লাগার কারণ ও নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি মঞ্জুর মর্শেদ।


