বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে সক্রিয় ১৫ জঙ্গি সংগঠন

JMB_Arrest_ctgবাংলাদেশে একের পর এক ব্লগার, প্রকাশক, মুক্তমনা, সমকামী হত্যার ঘটনা ঘটছে। পাশাপাশি সক্রিয়া হয়ে উঠছে পুরাতন ও নতুন জঙ্গি সংগঠনগুলো। পুলিশের তথ্য বলছে, গত তিন বছরে এমন শ্রেণীর ৩৯ জনকে কুপিয়ে কিংবা গলা কেটে হত্যা করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি অনুযায়ী, এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে দেশীয় কোনো না কোনো জঙ্গি সংগঠন। তারা বলছে, গত ৩ বছরে এমন সব হত্যাকাণ্ডে অন্যান্য জঙ্গি গোষ্ঠির তুলনায় এগিয়ে রয়েছে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। একই উদ্দেশে ঘটানো ৩৯টি হত্যাকাণ্ডের মধ্যে ২৫ টি’ই তারা ঘটিয়েছে।

র‌্যাব সদর দফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ১৫টি জঙ্গি গোষ্ঠি সক্রিয় রয়েছে। এর মধ্যে সদস্য সংখ্যার আধিক্যের দিক থেকে এগিয়ে রয়েছে জেএমবি। এই গোষ্ঠি ছাড়া অন্যান্য গোষ্ঠিগুলো হলো- হুজিবি, হিজবুত তাওহীদ, বিইএম, ইসলাম ও মুসলিম, জয়েস-ই-মোহাম্মদ, আল্লাহ’র দল, হিযবুল মুজাহিদীন, হিজবুত তাহরীর, লস্কর-ই-তৈয়বা, খেলাফত মজলিস, উলফা সদস্য, তাসাউফ মহল, আনসারুল্লাহ বাংলা টিম এবং শহীদ হামজা ব্রিগেড।

এই সকল জঙ্গি গোষ্ঠি এক হাজার একশ ৮১ জন সদস্যকে প্রতিষ্ঠালগ্ন থেকে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। গ্রেফতারে পর তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে শাস্তি প্রদান করেন। তবে তথ্য পাওয়া গেছে শাস্তি ভোগকালীন সময়ে এসব সদস্যদের কেউ কেউ জামিনে বেরিয়ে যাচ্ছেন।

গোয়েন্দা তথ্য বলছে, সংখ্যার দিক থেকে এখনো ক্ষুদ্র আকারে রয়েছে হিযবুল মুজাহিদীন, বিইএম, ইসলাম ও মুসলিমসহ আরো কয়েকটি জঙ্গি গোষ্ঠি। এসব গোষ্ঠিগুলো তাদের সদস্য বাড়ানোর জন্য গোপনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক তৎপরতায় তাদের মিশন বাধাপ্রাপ্ত হচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, দেশিয় বড় জঙ্গি সংগঠন জেএমবি’র মধ্যে কয়েকটি স্তর রয়েছে। যেমন- সূরা, এহসার, গায়রে এহসার, আত্মঘাতী এবং কর্মী। এর মধ্যে আত্মঘাতী স্তরের সদস্যরা মগজ ধোলাই করা তারা যেকোনো সময় ঊর্ধ্বতনদের নির্দেশে আত্মঘাতি হামলা চালাতে প্রস্তুত থাকে।

এদিকে পুলিশ সদর দফতরের তথ্য পাওয়া গেছে, ৩ বছরের ৩৯ টি হত্যার মধ্যে ২৫ টি জেএমবি ঘটানো ছাড়াও আনসারুল্লাহ বাংলাটিম ঘটিয়েছে ১০ টি, অন্যান্য জঙ্গি গোষ্ঠি ঘটিয়েছে চারটি।

এসব হত্যাকাণ্ডে পর পরে’ই ইন্টারনেটে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) দায় স্বীকার করলেও দেশীয় আইন-শৃঙ্খলা বাহিনী বরাবরে মতো সেই দাবিকে নাকোচ করে দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।

সর্বশেষ গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে এমন হত্যার শিকার হন সমকামীদের পত্রিকা ’রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কুষ্টিয়া থেকে শরিফুল ইসলাম ওরফে শিহাব নামের আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শিহাব রিমান্ডের পর বর্তমানে কারাগারে রয়েছেন।

এসব হত্যাকাণ্ডের মধ্যে একমাত্র ব্লগার রাজীব হায়দার হত্যার বিচার সম্পন্ন হয়েছে। বিচারেিআট জন আসামির মধ্যে দুই জনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

আরও পড়ুন