বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ‘ভাগ্য রজনী’

22-05-16-Prayer_Baitul Mokarram Mosque-7ইবাদত-বন্দেগী আর জিকির-আজগারে মুসলিমদের ভাগ্য রজনী হিসেবে পরিচিত ‘শবে বরাত’ বা লাইলাতুল বরাত পালন করেছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রবিবার দিন শেষে সন্ধ্যায় ‘মাগরিব-এর নামাজ’ এর পর থেকেই মুসলমান ধর্মাবলম্বীরা জড়ো হতে থাকেন মসজিদে।

ঢাকার সবচেয়ে বেশি ভিড় হয় জাতীয় মসজিদ ‘বায়তুল মুকাররমে’। এছাড়া রাতে কোটি মানুষের শহর ঢাকার সবচেয়ে বড় কবরস্থান আজিমপুরে লোকে লোকরণ্য হয়ে যায়। প্রয়াতদের পরলৌকিক শান্তি কামনায় সৃষ্টিকর্তা ‘আল্লাহ’র দরবারে দু’হাত তোলেন, কারো সন্তান, কারো বাবা, কারো ভাই কিংবা আত্মীয়-স্বজনরা।

শবে বরাতে আল্লাহর নৈকট্য লাভে মুসলমানদের এই আত্মিক যাত্রা শুরু হয় মঙ্গলবার সন্ধ্যা থেকে। মাগরিবের আযানের পরপরই মসজিদ মুখী সব বয়সের মানুষ। যাতে ছিল না কোন ভেদাভেদ, ছিল না কোনও বর্ণ বৈষম্য। নামাজের পর জিকির আজগর, বয়ান আর নফল ইবাদতে মশগুল হন মুসল্লিরা। মসজিদগুলো ইমাম ও মুফতিদের বয়ানে তুলে ধরা হয়, এই রাতের মাহাত্ম্যের কথা। পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে শেষ হয়, পবিত্র শবে বরাত। সারারাত ইবাদত-বন্দেগিসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমান সম্প্রদায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ পরদিন সোমবার নফল রোজা পালন করবেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও উপলক্ষে ধর্মীয় নানা অনুষ্ঠান সম্প্রচার করেছে।

এদিকে দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়।

পবিত্র শবেবরাত উপলক্ষে সোমবার সরকারি ছুটি।

আরও পড়ুন