বুধবার ৪ নভেম্বর ২০২৬

নূরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

11362417বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার সকালে নূরজাহান বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ৪ মে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক নূরজাহান বেগম। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশন দেওয়া হয়।

আরও পড়ুন