বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অভিনেত্রীকে জাপটে ধরে শুয়ে পড়ল ভক্ত!

00016c42b423140786365bভক্তদের জন্য তারকাদের বিড়ম্বনায় পড়তে হয়েছে এমন ঘটনার সংখ্যা মোটেও কম নয়। সম্প্রতি তেমনই বিড়ম্বনায় পড়েন চীনা অভিনেত্রী লিউ ইয়েফিই।

বয়স ২৮ বছর বয়সি জনপ্রিয় এ অভিনেত্রী এখন ব্যস্ত তার নাইট পিকক সিনেমার প্রচারণা নিয়ে। সিনেমার প্রচারণার জন্য গুয়াংঝাউতে গত ১৯ মে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন লিউ। ভক্তরা তাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন। তিনিও হাসিমুখে তার উত্তর দিচ্ছিলেন। মঞ্চ থেকে অনেকের সঙ্গে হাতও মেলাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই বাঁধে বিপত্তি। লিউয়ের এক ভক্ত দৌঁড়ে মঞ্চে উঠে আসে এবং লিউকে জাপটে ধরে নিচে ফেলে দেন।

ঘটনাটি এত দ্রুত ঘটে যে উপস্থিত অনেকেই প্রথমে বিষয়টি ঠিক বুঝতেই পারেননি। পরবর্তীতে মঞ্চে উপস্থিত অন্যান্যরা এসে লিউকে ওই যুবকের কাছ থেকে ছাড়াতে সক্ষম হন। অবশ্য লিউ কোনো চোট পাননি। পরবর্তীতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেন। যুবকটিকে ১০ দিনের জন্য তাদের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছে নাইট পিকক টিম।

আরও পড়ুন