বুধবার ৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

222-jug_14032_1464147876গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দেবেশ চন্দ্র প্রামাণিক (৫৮) নামে এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেবেশ চন্দ্র প্রামাণিক ওই এলাকার মৃত জোগেশ চন্দ্র প্রামাণিকের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, সকালে মহিমাগঞ্জ বাজার মোড় এলাকার নিজ জুতার দোকানে বসেছিলেন দেবেশ চন্দ্র। এ সময় ৩-৪ জন যুবক দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।

পরে এ ঘটনায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র দাস (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশ।

কয়েকদিন আগে দেবেশের জুতার দোকানে চুরির চেষ্টা করে কয়েকজন যুবক। এ সময় তাদের ধরে ফেললে তারা বিষয়টি অস্বীকার করে দেবেশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ধারণা করা হয়ে এরই জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান ওসি।

আরও পড়ুন