ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহির বিয়ের খবরটি এরই মধ্যে জেনে গেছেন তার ভক্তরা। সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদকে সঙ্গে ঘর বাঁধছেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে বিয়ের আগে যথারীতি গায়েহলুদের পর্বও আছে। আর সে পর্বটাও মাহি এরই মধ্যে সেরে ফেলেছেন।
বুধবার সকালে তার গায়েহলুদের বেশ কিছু ছবি ফেসবুকে তুলে দিয়েছেন মাহির বন্ধুরা। সেখানে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল মাহি ও তার বন্ধুদের। ঘরোয়া পরিবেশে আয়োজিত গায়েহলুদের অনুষ্ঠানে মাহি আছেন প্রাণবন্ত।


