বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

Education-primary20160127040712সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৩ হাজার ৪৪০ জন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

অন্যদিকে প্যানেলভুক্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরুর লক্ষ্যে কৌশল নির্ধারণে আগামী ২৯ মে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে। ডিপিইর হোপ সভাকক্ষে ওই সভা বসবে। বিজ্ঞপ্তিতে জানা যায়, মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীরা আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আগের মতোই তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি ৬১ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ওই তিন জেলা পরিষদ আলাদাভাবে শিক্ষক নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

http://dpe.teletalk.com.bd ও www.dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। প্রার্থীকে টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১৬৬ টাকা ৫০ পয়সা পরিশোধ করতে হবে।

আরও পড়ুন