বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, নিহত ৭

Madaripur1 Road-Acমাদারীপুর সদর উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে সমাদ্দার ব্রিজে এই দুর্ঘটনায় অন্তত ৩০-৩৫ জন আহত হয়েছেন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। বাসটির অর্ধেক ডুবে গেছে। এখন পর্যন্ত সাতজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার ব্রিজে ওঠার মুখে বাসের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সেতুর রেলিং ভেঙে গভীর খালে পড়ে যায়। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। আহত অবস্থায় ৩০-৩৫ জনকে মাদারীপুরের সদর হাসপাতালে ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন