বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শ্বশুর বাড়িতে মাহি, আনন্দের ঘনঘটায় দুঃসংবাদ!

mahiya_mahi_Husband2অনেকটা হুট করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। মাহির বর সিলেটের কদমতলি এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। বিয়ের পর প্রথমবারের মতো শুক্রবার দুপুরে শ্বশুর বাড়িতে পৌঁছেছেন মাহি।

বিয়ের কারণে ঘরে-বাইরে যখন আনন্দের ঘনঘটা ঠিক তখনই দুঃসংবাদ এসে হাজির হয়েছে মাহির শ্বশুর বাড়ি। আজ দুপুরে না ফেরার দেশে চলে গেছেন মাহির ফুফা শ্বশুর। নতুন বৌকে বরণ করে নিতে যখন সবাই ব্যস্ত ঠিক তখনই এমন দুঃসংবাদ যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু সংবাদে স্বাভাবিকভাবেই বাড়ির সকলের মন খারাপ হয়েছে। বাড়ির সবাই ছুটে যাচ্ছেন অপুর ফুফুর বাড়ি।

মাহি সেখানে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা না গেলেও তার বর অপু বাড়ির অন্যদের সঙ্গে ফুফুর বাড়িতে গেছেন বলে জানা গেছে।

শ্বশুর বাড়িতে মাহি
সিলেটের কদমতলি এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সাথে চার বছরের পরিচয় থেকে প্রণয়ে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। গত ১২ মে গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। গত বুধবার দুপুরে মাহির বাসায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নগরীর উত্তরায় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বর ও বধূ। বিয়ের পর আজ শুক্রবার নিজের শ্বশুরালয়ে গিয়েছেন মাহি।

শুক্রবার ৩টা ৩২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৬০১ নং ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মাহিয়া মাহি। এখন মাহি তার শ্বশুর বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন তার শ্বশুর আবদুল মান্নান।

তিনি জানান, বিমানযোগে সিলেটে আসার পর অপু ও মাহি বাড়িতে পৌঁছেছে। এখন তারা বাড়িতেই রয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় ‘স্বর্ণশিখা’ নামক অপুদের বাড়িতে পৌঁছার পর তারা দুপুরের খাবার খেয়েছেন বলেও জানিয়েছেন আবদুল মান্নান।

আরও পড়ুন