বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অস্ত্র গুলি হারিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা

cmp--নিজ হেফাজত থেকে একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি হারিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উপপরিদর্শক (এস আই) জাফর আহমেদ। এ ঘটনায় বাদি হয়ে একটি মামলাও দায়ের করেছেন বরখাস্ত হওয়া ওই এসআই।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটার পর শুক্রবার সকালে জাফর আহমেদকে বরখাস্তের আদেশ দেন সিএমপির উপ কমিশনার (পশ্চিম) সঞ্জয় কুমার কুন্ডু। বিষয়টি তিনি স্বীকার করলেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) শেখ শরীফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে থানার পাশে ভাড়া বাসায় একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি রেখে জরুরী কাজে থানায় আসেন এস আই জাফর আহমেদ। পরে বাসায় গিয়ে জানতে পারেন, তার অস্ত্র ও গুলি খোয়া গেছে। এরপর বিষয়টি জানিয়ে রিপোর্ট করা হলে শুক্রবার সকালে ডিসি স্যার তাকে সাময়িক সাসপেন্ড করেন। এ ঘটনায় ওই এসআই একটি মামলা দায়ের করেছেন।’

আরও পড়ুন