যশোরের কেশবপুরে উপজেলা সুফলাকাঠি ইউনিয়নে নির্বাচন শুরুর আগে তিনটি কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে।
শনিবার সকাল ৭টার দিকে এ অভিযোগ করেন স্বতন্ত্রপার্থী মঞ্জুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ মাস্টারের সমর্থকরা আড়ুয়া ও শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সুফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ঘেরাও করে রেখেছে। তারা আমাদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না।
ভোর থেকে আওয়ামী লীগের সমর্থকরা ওই তিনটি কেন্দ্র দখল করে রেখেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) শরীফ রায়হান কবির বলেন, আমি মোবাইল ফোনে কেন্দ্র দখলের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে একই ইউনিয়েনের আলতাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রাথী আলাউদ্দিন আলার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
ওই কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সাহাদাৎ হোসেনের সমর্থকরা এক বিএনপিকর্মীকে মারপিট করেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান কেশবপুর থানার ডিউটি অফিসার।


