ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি আল সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বৈঠককে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এই সংবাদ প্রচারের জন্য বিবিসি বাংলাকে আওয়ামী লীগ প্রতিবাদ পাঠাবে বলেও জানিয়েছেন হানিফ।
শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


