বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কোরআন-হাদিসে দেশ চললে অপকর্ম থাকবে না: হেফাজত শফি

shofi---দেশের সবাই শান্তি চায় মন্তব্য করে হেফাজতে ইসলামের আমির আহমদ শফি বলেছেন, ‘মানুষ যখন নামাজ প্রতিষ্ঠা করবে, তখনই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

কিছু মানুষের জন্য দেশ খারাপ হয়ে যায় মন্তব্য করে তিনি বলেন, ‘কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র চললে দেশে কোনো অপকর্ম থাকবে না।’

শনিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌর শহরের চৌমুহনীতে একটি বাণিজ্যিক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এর আগে হেলিকপ্টারে তিনি চট্টগ্রাম থেকে গোলাপগঞ্জ এসে পৌঁছান।

গোলাপগঞ্জের রানাপিং মাদরাসাতুল বানাত ইসলামিয়ার শায়খুল হাদিস মাওলানা জিলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন