বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পূর্বালী ব্যাংকের গ্রাহককে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

14===jug_14453_1464499564ঝিনাইদহের সদর উপজেলায় পূর্বালী ব্যাংকের গ্রাহক ফারুক হোসেনকে (৫০) গুলি করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার শহরের মূল ব্রাঞ্চে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফারুক হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় রেজাউর ফিলিং স্টেশনের ম্যানেরজার বলে জানান পূর্বালী ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামন।

তিনি বলেন, গ্রাহক ফারুক হোসেন টাকা জমা দিতে পূর্বালী ব্যাংকে আসিছিলেন। এ সময় ব্যাংকের সিঁড়িতে দুর্বৃত্তরা ফারুককে গুলি করে তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে দিয়ে যায়।

সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন