বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

mobile--এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আইয়ুব শরীফ (২৫) নামের এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরের আলফাডাঙ্গায় সোমবার বেলা ১০টার দিকে আদালতের নির্বাহী হাকিম ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের তাকে এ দণ্ড দেন।

আদালত সূত্র জানায়, মাদ্রাসায় যাওয়া–আসার পথে ওই শিক্ষার্থীকে আইয়ুব নানাভাবে উত্ত্যক্ত করতেন।

এ ব্যাপারে ছাত্রীর বাবা সোমবার সকালে নির্বাহী হাকিমের কাছে লিখিত অভিযোগ দেন। পরে আইয়ুবকে আটক করে দণ্ড দেওয়া হয়। আইয়ুব একজন ভ্যানচালক। তিনি আলফাডাঙ্গা সদরের জাঠিগ্রাম এলাকার বাসিন্দা।

ইউএনও আবুল খায়ের বলেন, আইয়ুবকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন