বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘দুই রাজকন্যায়’ ভিন্ন চরিত্রে তানিন সুবহা

tanin‘দুই রাজকন্যা’। ছবিটির নায়িকা তানিন সুবহা ছদ্দবেশে সিপাহী সেজে শত্রুদের সাথে যুদ্ধ করেন। হ্যাঁ, জাবেদ-জাহিদ পরিচালিত এই  ছবিটিতে এমনই ভিন্ন চরিত্রে দেখা যাবে তানিনকে।

পৌরানিক গল্প ভিত্তিক এই ছবিটির শ্যুটিং চলছে গাজিপুর কাপাসিয়ায়। ১ম লটের শুটিং শেষ করে চলছে ২য় লটের শুটিং।

ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানিন সুবাহ আর তার বিপরীতে কাজ করছেন নবাগত নায়ক মনিরাজ।

নায়িকা তানিন বলেন, এই চরিত্রে কাজ করতে একটু অন্যরকম লাগছে। এই প্রথম একটি ভিন্ন চরিত্রে কাজ করছি। প্রথম একটু অন্যরকম লাগছিল। পরে নিজেকে মানিয়ে নিয়েছি।

“ছবির গল্পটি অসাধারণ। গল্পটি শোনার পর আমার ভাল লেগেছে। প্রথম বারের মতো রাজকন্যা চরিত্রে অভিনয় করছি। ছবিটিতে কাজ করার পর নিজেকে রাজকন্যা মনে হচ্ছে।” বলেন তানিন।

পরিচালক জাহিদ জাভেদ বলেন, আমাদের দেশে এখন শুধু রোমান্টিক ও এ্যাকশন ধর্মী চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। অনেক দিন ধরেই পৌরানিক গল্প ভিত্তিক ছবি তৈরি হচ্ছে না। আর তাই দর্শকদের কাছে নতুন কিছু দেয়ার জন্যই এমন গল্প নিয়ে কাজ করছি।

ছবিটিতে মোট ৫ টি গান থাকছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মুনমুন, সাদিয়া আরফিন, সাদেক বাচ্চু, রেবেকা, শুভ্রত আরো অনেকেই।

আরও পড়ুন