বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

551নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এই ঘটনা ঘটেছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. রাশেদ খাঁন চৌধুরী জানান, ১৭ বছর বয়সী মেয়েটির অভিযোগ পেয়ে রোববার বিকেলে মহামায়া ইউনিয়নে তাদের বাড়ি থেকে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়।

কিশোরীর মা বলেন, রোববার তিনি তার বাবার বাড়ি বেড়াতে যান। সেই সুযোগে মেয়েকে একা পেয়ে তার শোয়ার ঘরে ঢুকে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এর আগেও কয়েকবার ধর্ষণের চেষ্টা করেছিল।

ওসি রাশেদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবাকে আসামি করে থানায় মামলা করেছে ওই কিশোরী।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন