বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভারতে গোলাবারুদের গুদামে আগুন, নিহত ১৭

pulgaon-fire_14639_1464671176ভারতের মহারাষ্ট্রে গোলাবারুদের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। খবর এনডিটিভির।

সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের পালগাঁওয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাগপুর শহর থেকে ১১০ কিলোমিটার দূরে ওয়ারদা জেলার পালগাঁও গোলাবারুদের গুদাম ভারতের সর্ববৃহৎ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহৎ বলে পরিচিত।

সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর বিস্ফোরণ শুরু হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

হতাহতদের বেশিরভাগই সেনাবাহিনীর প্রতিরক্ষা নিরাপত্তা কোরের সদস্য। অগ্নিকাণ্ডের পর আশপাশের এলাকায় বসবাসকারী অন্তত ১ হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, দমকল বাহিনীর সদস্যরা ইতিমধ্যে আগুনের বড় শিখাগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তবে ছোট ছোট শিখা জ্বলছে এবং বিস্ফোরণ অব্যাহত থাকায় আতংক বিরাজ করছে।

এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকার ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন