বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রবাসী ৪ ব্লগারকে আবারও হত্যার হুমকি আনসারুল্লাহর

humkiআবারও সালাউদ্দিনের ঘোড়া নামে অন্য একটি ফেসবুক পেজ থেকে চার প্রবাসী ব্লগারের ছবি প্রকাশ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে নিজেদের আনসার আল ইসলাম দাবি করে ওই পেজে পোস্টটি দেওয়া হয়।

যে চারজনের ছবি প্রকাশ করে হুমকি দেওয়া হয়েছে তারা হলেন- আসিফ মহিউদ্দিন, অনন্য আজাদ, সানিউর রহমান ও শাম্মি হক। তাদের মধ্যে ব্লগার আসিফ ও সানিউরের নামের পাশে দ্বিতীয় পর্ব লেখা হয়েছে। কারণ এর আগেও তারা জঙ্গি হামলার শিকার হয়েছিলেন। এ চারজন ব্লগারই বর্তমানে প্রবাসে রয়েছেন।

পোস্টে বলা হয়, এবারের টার্গেট এই কাফেররা। প্রবাসের মাটিতেই তোদের জবাই করা হবে। ইনশাআল্লাহ।

১১ ঘন্টা আগে সালাউদ্দিনের ঘোড়া নামের ওই পেজে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায় আইএস’র সমর্থকরা অস্ত্রসহ একটি মসজিদে বসে আছে। ছবির পাশে ক্যাপশনে লেখা : আল্লাহ আমাদের দেশের মসজিদগুলোও এভাবে খোরাসানের মতো মুজাহিদীন দ্বারা পূর্ণ করে দিক। আমিন।

এ ছাড়া সোমবার ওই পেজে দেশের একটি দৈনিক পত্রিকায় ছাপা প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে তার পাশে লেখা হয়, ‘শেকড় খুঁজে কোনও লাভ হবে না। পরবর্তী টার্গেটও ব্যর্থহীনভাবে হিট করবে ইনশাআল্লাহ। কোনও প্রাইভেট গানম্যান, ২০-২৫ স্তরের পুলিশি নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা কোনও কিছুই আল্লাহর রাস্তার মুজাহিদীনদের রুখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামবিরোধী কাজ থেকে ইস্তফা দেওয়াই হবে নাস্তিক-মুরতাদদের একমাত্র রক্ষাকবজ।’

এতে বলা হয়, ‘সমস্ত ইসলামবিদ্বেষী নাস্তিক-মুরতাদ যারা আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা.) ও আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করবে, গালি-গালাজ করবে, কটূক্তি করবে তারা সবাই আমাদের টার্গেট। ইনশাআল্লাহ আমরা তাদের হত্যা করবো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, ব্যাপারটি পুলিশের নলেজে এসেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত ২০ মে (শুক্রবার) সালাউদ্দিনের ঘোড়া নামের অপর একটি ফেসবুক পেজ থেকে নারায়ণগঞ্জের কল্যান্দী এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন