চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার রেলওয়ে মার্শাল ইয়ার্ডে একটি রেল ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌণে ১২টার দিকে ইয়ার্ডের রেললাইনে দাঁড়ানো অবস্থায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল ঘুরে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ স্টেশনের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘মার্শাল ইয়ার্ডে বগি যুক্ত করার একটি রেল ইঞ্জিনে এ্যাডজাস্টিং মেশিনের ম্যানিপুলেটরে কার্বন জমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের দুটি গাড়ি পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা হবে বলে জানান তিনি।


