বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাছরাঙ্গার প্রধান নির্বাহী ফাহিম মুনয়েম আর নেই

fahim_munaim_14719_1464751349মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী সৈয়দ ফাহিম মুনয়েম আর নেই। বুধবার ভোর সোয়া ৬টার দিকে গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

ফাহিম মুনয়েমের মরদেহ গুলশানের বাসভবনে রাখা হয়েছে।

মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে পরে দাফনসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

ফাহিম মুনয়েম মাছরাঙ্গা টেলিভিশনে যোগদানের আগে দৈনিক সংবাদ, মর্নিং সান, ইউএনবি ও ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ডেইলি স্টারে থাকা অবস্থায় ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। ওই দায়িত্ব শেষে আবার ফেরেন ডেইলি স্টারে।

২০১০ সালে মাছরাঙ্গা  টেলিভিশনের যাত্রা শুরুর সময় ফাহিম মুনায়েম যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে।

তিনি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে।

আরও পড়ুন