বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খালেদা জিয়া আঙুলের ছাপে সিম নিবন্ধন করেননি: হাছান

Hasan-Mahmudরাজনীতিবিদদের যেমন দায়িত্বশীলতা রয়েছে তেমনি সাংবাদিক সমাজ ও সংবাদপত্রেরও দায়িত্বশীলতা রয়েছে। তবে সব রাজনীতিকরা সে দায়িত্ব পালন করেন না। আমি নিজে বিদেশে যাওয়ার আগে লাইনে দাঁড়িয়ে আমার মোবাইলের সিম আঙুলের ছাপে সিম পুনঃনিবন্ধন করেছি। অথচ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখনও তার সিম পুনঃনিবন্ধন করেননি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বুধবার একটি অনলাইন নিউজপোর্টালে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হটনিউজ২৪বিডি.কম ৫ বছর অতিক্রম করায় শুভেচ্ছা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, অনলাইন নিউজপোর্টাল দেশের সাংবাদিকতার নীতি ও নৈতিকতা মেনে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা আশা করবো জাতির বিবেকখ্যাত সাংবাদিক সমাজ ও সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সচেষ্ঠ থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, সাংবাদিক ও রাজনীতিবিদদের উদ্দেশ্য ও লক্ষ্য এক, অভিন্ন। আমরা রাজনীতিবিদরা যেমন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি তেমনি সাংবাদিক সমাজও দেশ ও মানুষের কল্যাণে প্রতিনিয়ত তাদের অক্লান্ত পরিশ্রম অব্যাহত রেখেছে।

হটনিউজ২৪বিডি.কম’র সম্পাদক আছাদুজ্জামান বলেন, সাংবাদিক সমাজ আজ বিভিন্ন প্রতিকূলতার শিকার। কখনো বেতন বৈষম্যের শিকার আবার কখনও প্রকৃত সত্য প্রকাশ করায় হুমকির শিকার। তারপরেও সাংবাদিক ও সংবাদপত্র দেশের অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে তাদের কলম অব্যাহত রাখবে এবং আমাদের নিউজপোর্টালটি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর।

প্রশান্ত অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দৈনিক সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক লায়েকুজ্জামান, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশেনের সভাপতি সুভাষ সাহা, ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজম, সাংবাদিক সমীরণ রায় প্রমুখ।

আরও পড়ুন