রবিবার ৮ নভেম্বর ২০২৬

নৌবাহিনীকে আরো শক্তিশালী করার উদ্যোগ

Navy---নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিকীকরণ ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।  এ বছরই নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হবে। এজন্য নৌবাহিনীতে স্থায়ী সাবমেরিন ঘাঁটি তৈরির কাজ চলছে।

“এ লক্ষ্যে নৌবাহিনীতে দুইটি করভেট, ১৮টি যুদ্ধজাহাজ, দুটি হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত হয়েছে।”

চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান-২০১৪-বি ব্যাচের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপ্রধান এসব কথা বলেন।

অনুষ্ঠানে এডমিরাল নিজামউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, নৌবাহিনীকে হস্তান্তর করা চিটাগাং ড্রাইডকে বড় যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজ নির্মাণ করে এই শিল্পকে এগিয়ে নিতে বাহিনী ভূমিকা রাখবে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে ৪১ জন ক্যাডেটকে কমিশন প্রদান করা হয়। যাদের মধ্যে প্যালেস্টইনীয়ান তিনজন ক্যাডেট রয়েছেন।

এ ছাড়া নৌবাহিনী প্রধান কমিশন পাওয়া মিডশিপম্যানদের আকষর্ণীয় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি দেশ রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নৌবাহিনীর সুনাম বৃদ্ধি করার জন্য নবীন মিডশিপম্যানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল এডমিরাল আখতার হাবীবসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন