বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আঙুলের ছাপের প্রতারণায় ইমতিয়াজ বুলবুলের সিম অন্যের দখলে

emtiaz bulbulনানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গত ৩১ মে শেষ হলো আঙুলের ছাপে সিম নিবন্ধনের নির্ধারিত তারিখ। ১ জুন থেকে অনিবন্ধিত সিমের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সুযোগ একটা এখনো আছে, নির্দিষ্ট ফি দিয়ে আঙুলের ছাপে সিম নিবন্ধন করার। তাই আজও অনেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট ফি দিয়ে সিম নিবন্ধন করছেন।

এদিকে, আঙুলের ছাপে সিম নিবন্ধন করতে গিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে স্ট্যাটাস লিখে জানাচ্ছেন, নিবন্ধন করার পরও কারো কারো সিম বন্ধ হয়ে গেছে। আবার নিবন্ধন না করেও অনেকের সিম খোলা রয়েছে। আবার একজনের সিম অন্যজনের নামে নিবন্ধন হয়ে গেছে। এমন অভিযোগও করছেন অনেকে।

সিম নিবন্ধন করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি। সরকার নির্ধারিত ৩১মের মধ্যে যারা সিম নিবন্ধন করেননি, তাদের সিমটি পূর্বঘোষণা অনুযায়ী ১ জুন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রখ্যাত সংগীতকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ফেসবুকে লিখেছেন, ‘আমার দুটি গুরুত্বপূর্ণ সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম সিম দুটি অন্য দুজন মানুষের নামে এরই মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। বাহ!’

তিনি লেখেন, ‘এখন থেকে ওই দুটি ভাগ্যবান মানুষ ইচ্ছে করলেই আমার সকল গোপন তথ্য সহজেই সংগ্রহ করতে সক্ষম, বাহ! ফোন দুটিতে আমার কাছের মানুষরা কল দিতেই কল ধরবে ওই ভাগ্যবান দুজন। বাহ! বাহ! বিশেষ ধন্যবাদ মোবাইল কোম্পানিকে।’

আরও পড়ুন