বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও প্রকাশ, ধর্ষকের যাবজ্জীবন

rap--44নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও তা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত যুবকের নাম আতিকুল ইসলাম ইমন।

বৃহস্পতিবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সালেহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া মামলায় মশিউর রহমান ওরফে ফেনসিডিল মশিউর নামে অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২০১০ সালের ২ নভেম্বর রাজধানীর মহাখালীর মার্কেট গলির একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আসামি ইমন ভিকটিমকে ধর্ষণ করে তা ভিডিও করে। পরে তা ইন্টারনেটে  ছেড়ে  দেয়।

এ ঘটনায় ভিকটিমের মা দুই আসামির বিরুদ্ধে তেঁজগাও থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন