বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

admin-ajaxনোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আরাফাত হোসেন (২৩) নামে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নেওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে ইউনিয়নের ভেলানগর মোহাম্মদিয়া ইবতেদিয়া মাদরাসা ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরাফাত ও জাহিদ। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে আরাফাতের অবস্থার অবনতি হলে ঢাকা স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথে বিকাল পৌনে ৪টার দিকে আরাফাতের মৃত্যু হয়।

আরও পড়ুন