বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রমজানে সিএনজি স্টেশন ৭ ঘণ্টা বন্ধ থাকবে

CNG Stationরোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্যাসের ‍যোগান বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সাত ঘণ্টা বন্ধ রাখতে বলেছে সরকার।

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রোজায় বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সাত ঘণ্টা সিএনজি স্টেশনগুলো গ্যাস বিক্রি বন্ধ রাখবে।

“ আশা করি গতবছরের তুলনায় এ বছর রোজায় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে। শতভাগ লোডশেডিংমুক্ত থাকার চেষ্টা করব আমরা।”

এমনিতে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা – এই পাঁচ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোজায় দৈনিক বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে প্রতিদিন গড়ে সাড়ে আট হাজার মেগাওয়াট। এজন্য ১৩০ কোটি ঘণফুট গ্যাস প্রয়োজন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের।

পেট্রোবাংলা ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রগুলোকে দৈনিক ১১০ কোটি ঘণফুট গ্যাস সরবারাহের প্র্রতিশ্রুতি দিয়েছে।

বিদ্যুৎ উৎপাদনে জোর দিতে গিয়ে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ কমবে কি না- এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “ আমরা চেষ্টা করব যেন কোনো সঙ্কেট না হয়।”

আরও পড়ুন