রবিবার ৮ নভেম্বর ২০২৬

আরো ৭টি দেশে নতুন দূতাবাস চালু করা হবে

bdstar_n_007-620x330বিশ্বের আরো ৭টি দেশে নতুন দূতাবাস চালু করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ৭টি দেশে নতুন দূতাবাস চালু করা হবে এগুলো হলো- আফগানিস্তান (কাবুল), সুদান (খার্তুম), সিয়েরালিওন (ফ্রিটাউন), ভারত (গুয়াহাটি ও চেন্নাই), অস্ট্রেলিয়া (সিডনী ও কানাডা (টরন্টো)।
তিনি বলেন, বর্তমানে পৃথিবীর মোট ৫৬টি দেশে বাংলাদেশের ৭২টি দূতাবাস, কনস্যুলেট, উপ-হাইকমিশন ও সহকারী হাইকমিশন রয়েছে।

মন্ত্রী বলেন, নাইজেরিয়ার আবুজা, আলজেরিয়ার আলজিয়ার্স ও রুমানিয়ার বুখারেস্টে শিগগিরই বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন