বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মসজিদে বোমা হামলাকারীর সহযোগী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

1465273044রাজশাহীর গোদাগাড়ীর কাদিয়ানি মসজিদে বোমা হামলাকারীর সহযোগী ও জেএমবি সদস্য জামাল উদ্দিন (২২) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষীপুর গ্রামে। তার পিতার নাম তাজুল হক। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, সোমবার রাত সাড়ে ১১টায় রাজশাহী জেলা পুলিশের স্পেশাল টিম জামালকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকা থেকে আটক করে। রাত তিনটার দিকে  গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকায় জামালকে নিয়ে পুলিশের অভিযান চালাতে গেলে বন্দুকযুদ্ধ হলে তিনি নিহত হন।

জেলা পুলিশের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর বাগমারার কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমাহামলাকারী পরিচয় পাওয়া গেছে। জামাল উদ্দিন জানিয়েছেন তার নাম তারেক (২০)। তিনি শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের রূপনগর গ্রামের আবু সালেকের ছেলে।

প্রসঙ্গত, মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী এবং তার সহযোগীর নাম ও পরিচয় জানতে রাজশাহী জেলা প্রশাসন এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

আরও পড়ুন