মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে মসজিদে নববিতে এশা ও তারাবিহ আদায়ের পর সঙ্গীদের নিয়ে মহানবী হজরত মোহাম্মদ (স.)-এর মাজার জেয়ারতে যান প্রধানমন্ত্রী।
জিয়ারতের আগে প্রধানমন্ত্রী রওজা শরিফে দুই রাকাত নামাজ পড়েন। পরে তিনি মোনাজাতে অংশ নেন।
এর আগে, সোমবার বেলা ১১টার পর জেদ্দা থেকে বিশেষ প্লেনে করে প্রধানমন্ত্রী মদিনা যান। সেখানে মসজিদে নববিতে জোহর, আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।


