শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

রিজভীকে এমআরপি কেন দেওয়া হবে না: হাইকোর্ট

we-56বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ রিজভীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল দেয়।

আদালতে রিজভীর পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

জহিরুল ইসলাম সুমন বলেন, গত বছরের ১০ ডিসেম্বর পুরাতন পাসপোর্ট জমা দিয়ে এমআরপির জন্য আবেদন করেন বিএনপি নেতা রিজভী।

৩১ ডিসেম্বর এমআরপি দেওয়ার কথা থাকলেও তা না পেয়ে আইনি নোটিশ পাঠান রিজভী। তাতে প্রতিকার না হওয়ায় ২৯ মে হাইকোর্টে এই রিট আবেদন করেন তিনি।

আরও পড়ুন