বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অতিরিক্ত ৭৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

worldbanklogo_15471_1465356057ই-টেন্ডারিং বাস্তবায়নে অতিরিক্ত ৭৮ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সোমবার এ প্রস্তাব অনুমোদন দিয়েছে সংস্থাটির বোর্ড। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম (ই-জিপি) পুরোপুরি বাস্তবায়নে এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। বিজ্ঞপিতে জানানো হয়, অতিরিক্ত এ অর্থের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২-এর আওতায় একটি শক্তিশালী উচ্চ ক্ষমতাসম্পন্ন ডাটা সেন্টার কেনা হবে।

সেই সঙ্গে এর মিরর সাইডের জন্য কেনা হবে আরও একটি ডাটা সেন্টার। নতুন এ ডাটা সেন্টারে ৮০ লাখ ৬০ হাজার দরপত্রের তথ্য সংরক্ষিত থাকবে। সেই সঙ্গে ৩ লাখ ২৫ হাজার রেজিস্ট্রেশনকৃত ঠিকাদারকে সম্পৃক্ত করতে সহায়তা করবে।

আরও পড়ুন