বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিতু হত্যায় একজন গ্রেফতার

mitu_15503_1465369776চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার ঘটনায় বুধবার এক ‘শিবির কর্মীকে’ আটক করেছে পুলিশ। তার নাম আবু নাসের গুন্নু (৪০)।

বুধবার দুপুরে সিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

দেবদাস ভট্টাচার্য্য জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার সকালে হাটহাজারী থেকে গুন্নুকে আটক করা হয়েছে। তাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

সিএমপির অতিরিক্ত কমিশনার জানান, আটক আবু নাসের আগে শিবির করতো। সে একটি মাজারে খাদেম হিসেবে কর্মরত ছিল। এর আগে সে দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে আসে।

রোববার সকালে বাসার কাছে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা।

এ ঘটনায় সোমবার বাবুল আক্তার হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন