বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিমানসংস্থার কাছে ৮ কোটি টাকা চেয়েছেন দীপিকা!

Deepika Padukoneএকটি বিমানসংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার অফার এসেছে দীপিকা পাড়ুকোনের কাছে। আর এজন্য দীপিকা নাকি সেই সংস্থার কাছ থেকে চেয়েছেন ৮ কোটি টাকা! শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুরের মতো অভিনেতারা এই চার্জ নিয়ে থাকেন।

সাধারণত বিজ্ঞাপন শুটিংয়ের জন্য দীপিকা প্রতিদিন দেড় কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। কিন্তু গত বছর পিকু ও বাজিরাও মস্তানির সাফল্যের পর দর চড়েছে দীপিকার। এখন তিনি হলিউডেরও প্রজেক্ট করছেন। তাই এখন তিনি বিজ্ঞাপনে শুটিংয়ের জন্য দিনপ্রতি ২ কোটির বেশি টাকা চার্জ চাইছেন।

নেগোশিয়েশন নাকি হয়ে গেছে। দীপিকাকে নাকি ওই টাকাই দিচ্ছে কোম্পানি।

আরও পড়ুন