বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিদেশি শ্রমিক কমানোর কোন ইচ্ছা নেই সৌদি আরবের

Soudi-No-Cut-plan-on-expats-550x332নিজ দেশের নাগরিকদের বেকারত্ব লাঘবে বিদেশি শ্রমিক সংখ্যা কমানোর কোন লক্ষ্যমাত্রা নেই বলে জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুফরেজ আল হাকাবানি এ তথ্য জানান।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৯০ লাখ বিদেশি শ্রমিক কাজ করছে। এ সংখ্যা কমানোর কোন পরিকল্পনা আছে কিনা তা জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। উত্তরে তিনি বলেন, প্রবাসি শ্রমিক সংখ্যা কমানোর কোন লক্ষ্যমাত্রা নেই। আমরা প্রবাসিদের বিনিময়ে বেকারত্ব কমাতে চায় না।

হাকাবানি বলেন, ‘ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম-২০২০’ (এনটিপি) এর অধীনে ১৩ লাখ ব্যক্তি কাজের সুযোগ পাবে। স্থানীয় নারীদের জন্য এটি একটি যুৎসই সুযোগ বলে জানান তিনি। আরও বলেন, অনেক কাজ আছে যা কেবলই সৌদি নাগরিকদের দিয়ে পরিচালনা করা হতে পারে। এছাড়া অন্যান্য আরও বিভিন্ন ধরনের কাজ আছে, যা করাতে বিদেশি অভিজ্ঞ শ্রমিকদের প্রয়োজন হবে।

তবে সতর্ক করে দিয়ে হাকাবানি বলেন, গোপনে সবক্ষেত্রে সৌদি নাগরিকদের নিয়োগ দিলে তা সরকারের প্রত্যাশা পূরণ করবে না। এমন ভুয়া কারসাজির ফলে রাজ্যের সব অংশে সৌদি নাগরিকদের কাজের সুযোগ কমিয়ে দেবে। – আরব নিউজ।

আরও পড়ুন