বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অনিবন্ধিত সিম চালু রাখলেই ৫০ ডলার জরিমানা

tarana-halim_15705_1465540861বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করা সত্ত্বেও চালু রাখা প্রতিটি সিমের জন্য সংশ্লিষ্ট অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করা হবে।

বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সকল মোবাইল অপারেটরদের সিইও, বিটিআরসির প্রতিনিধিদল, আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধিদল এবং অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার ফেসবুক পেজে এ তথ্য জানান।

এছাড়া প্রত্যেক গ্রাহককে তার ন্যাশনাল আইডি কার্ডের বিপরীতে কতটি এবং কোন কোন অপারেটরের সিম নিবন্ধন করা হয়েছে তা জানিয়ে দেয়া হবে। আগামী ৭ জুলাই থেকে এ প্রক্রিয়া শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

তারানা হালিম জানান, ১১ কোটি ৬০ লাখ গ্রাহক তাদের সিম বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিবন্ধন করেছেন। অনিবন্ধিত চালু থাকা সিম জব্দ করতে আগামী সপ্তাহ থেকে আইনশৃংখলা বাহিনীর (পুলিশ-র‌্যাব) বিশেষ অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।

বিটিআরসির হিসাব মতে, ১ জুন থেকে অবৈধ ভিওআইপির পরিমাণ নজিরবিহীনভাবে কমে গেছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন