বুধবার ৪ নভেম্বর ২০২৬

আগোরাকে সুপার শপকে ১ লাখ টাকা জরিমানা

CTGকাঁচা বাজারের পণ্যে দর কারসাজির অভিযোগে আগোরা সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম শহরের গোলপাহাড় এলাকায় অবস্থিত এই সুপার শপকে জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানার বিষয়ে তাহমিলুর রহমান সাংবাদিকদের জানান, আগোরা সুপার সপে ১৫ টাকার কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি করছে, ৩০ টাকা দামের টমেটো বিক্রি করছে ৬৫ টাকায়। ৪৮ টাকার চিনি ৬৩ টাকায় এবং ৭৫ টাকার ছোলা ৮৩ টাকায় বিক্রি করছে।

তিনি বলেন, ‘রমজান উপলক্ষে কিছু পণ্যের দামে কারসাজির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রমজানের প্রথম দিন থেকেই অভিযান শুরু করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।’

আরও পড়ুন