বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেসির হ্যাটট্রিকে শেষ আটে আর্জেন্টিনা

messi_15801_1465617466ইনজুরির কারণে চিলির বিপক্ষে খেলতে পারেননি লিওলেন মেসি। দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষেও ছিলেন না প্রথম একাদশে।

কিন্তু তাতে কি? মেসি ম্যাজিক দেখালে সেদিন প্রতিপক্ষের কি হয়, তা ভালো করে টের পেল পানামা।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বার্সেলোনার এই তারকা। আর মাত্র ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন তিনি। এর মধ্যে ফ্রি-কিক থেকে আসে একটি দৃষ্টিনন্দন গোল।

মেসির জ্বলে উঠার দিনে আর্জেন্টিনা পানামাকে ৫-০ গোলে হারিয়েছে। বাকি গোল দুটি করেছেন সার্জিও আগুয়েরা ও নিকোলাস অটামেন্দি।

এ জয়ে আর্জেন্টিনা কোপায় টানা ১১ ম্যাচে অপরাজিত থাকল। একইসঙ্গে ‘ডি’গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

বাংলাদেশ সময় রোববার সকালে কোপা আমেরিকার শতবর্ষ উদযাপন আসরে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পানামা। প্রথমার্ধের ৭ মিনিটে ম্যানসিটির ডিফেন্ডার নিকোলাস অটামেন্দি গোল করে দলকে এগিয়ে নেন। ডি মারিয়ার অসাধারণ ফ্রি-কিকে মাথা ছুঁয়ে বল জালে জড়ান তিনি।

প্রথমার্ধে ওই এক গোলেই এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে তখন পর্যন্ত ডাগ-আউটে বসে ছিলেন অধিনায়ক লিওলেন মেসি। ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটে ৬১ মিনিটে।

বদলি হিসেবে মাঠে মেনেই গঞ্জালো হিগুয়েনের পাস ধরে ৬৮ মিনিটে দলের ব্যবধান বাড়ান মেসি। এরপর ৭৮ মিনিটে অসাধারণ ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন চারবারের ফিফা বর্সসেরা।

এরপর ৮৭ মিনিটে রজোর নিখুঁত পাস জালে জড়াতে একটুও বেগ পেতে হয়নি মেসির। এতেই তিনি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। আর শেষ মিনিটে রজোর পাসে পানামার কপালে শেষ পেরেক ঠুকে দেন ম্যানসিটির তারকা সার্জিও আগুয়েরা।

নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে আর্জেন্টিনা। গত আসরের ফাইনালে চিলির কাছে টাইবেকারে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল মেসি-ডি মারিয়ারা।

‘ডি’ গ্রুপের অপর ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে চিলি।

চিলির পক্ষে বায়ার্ন মিউনিখের মিড-ফিল্ডার আরটুরো ভিদাল জোড়া গোল করেছেন। আর বলিভিয়ার পক্ষে একটি গোল পরিশোধ করেছেন মিড-ফিল্ডার জেসমানি কম্পোস।

তুমুল উত্তেজনার এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিদাল দলকে এগিয়ে নেন। এরপর ৬১ মিনিটে কম্পোস সমতা আনেন। তবে যোগ করা সময়ে আবারও দলের জয়সূচক গোল করেন।

আরও পড়ুন