কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটির সঙ্গে নছিমনের সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই নছিমনের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।


