বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মামলা হচ্ছে ডেসটিনির পরিচালক স্বপনের বিরুদ্ধে

dudokবহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালক মো. মেজবাহ উদ্দিন স্বপনের বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার কমিশন এ মামলার অনুমোদন দেয় বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মেজবাহ উদ্দিন স্বপনের বিরুদ্ধে ২০১২ সালে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের সময় তাঁর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরে এ বিষয়ে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি কমিশনে সম্পদ বিবরণী জমা দেননি।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. মোজাম্মিল হোসেন মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৬ (২) ধারায় তাঁর বিরুদ্ধে এ মামলা হবে।

আরও পড়ুন