শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে খালেদার শোক

khaleda---ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মরিরুজ্জামান মিঞা। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান। জানান, মনিরুজ্জমানের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম থালেদা জিয়া ও দলের মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বলেও জানান শায়রুল।

মনিরুজ্জামান মিঞা ১৯৯০ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দেন। ১৯৯২ সালের ৩১ অক্টোবর বিএনপি সরকারের সময় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়।

আরও পড়ুন