বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগে সংঘর্ষ-গোলাগুলি, যুবক নিহত

alg--1 deadআধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮ জন।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রেজাউল করিম বেড়াবাড়ী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। ঘটনার পরে র‌্যাব অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বেড়াবাড়ী গ্রামের সাইফুল বাহিনী ও আনোয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা রেজাউল-সাইফুল ও আনোয়ারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে সাইফুল বাহিনীর দেশিয় অস্ত্র ফালার আঘাতে আনোয়ার সমর্থকের রেজাউল করিম গুরুতর আহত হয়।

স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে বেড়াবাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামাবাসী। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে সিংড়া থানা ফোর্স, র‌্যাব ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম, সুমন হোসেন, বাবলু, রকিবুল ইসলাম, মকবুল হোসেন, মজনু হোসেন, মানিক উদ্দিন ও জিয়ারুলকে আটক করা হয়।

আরও পড়ুন