বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খালেদার প্রেসসচিব মারুফের বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের মামলা

maruf-kamal-khanবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী তানিয়া। সোমবার বিকেলে মারুফ কামালের স্ত্রী মোহাম্মাদপুর থানায় উপস্থিত হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ৩২।

মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মাদপুর থানার ওসি (তদন্ত) জানে আলম।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সকালে মারুফ কামাল তার মোহাম্মপুরের বাসায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী তানিয়াকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তিনি লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। আঘাতের স্থানে ১৪টি সেলাই দিতে হয়েছে।

জানে আলম বলেন, মারুফ কামালকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন