বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পাঁচ খুন: ভাগ্নের বিচার শুরু

VAgneMahfuzshনারায়ণগঞ্জ শহরের আলোচিত পাঁচ খুনের ঘটনায় স্ত্রী ও দুই সন্তান হারানো শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন মামলার একমাত্র আসামি মাহফুজের উপস্থিতিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

পিপি এস এম ওয়াজেদ আলী খোকন খবরটি জানিয়েছেন।

গত ১৬ জানুয়ারি শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় শফিকুলের বাড়িতে দুই শিশুসহ পাঁচজনকে হত্যা করা হয়। পরদিনই মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

ওইদিন নিহতরা হলেন শফিকুলের স্ত্রী তাসলিমা বেগম (৪০), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), শ্যালক মোশাররফ হোসেন মোরশেদ (২৫) ও ছোট ভাই শরীফের স্ত্রী লামিয়া (২৫)।

পিপি ওয়াজেদ আলী জানান, এ ঘটনায় নি শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে শফিকুল হত্যাকাণ্ডে মাহফুজকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন।গ্রেপ্তারের পর মাহফুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। গত ৬ এপ্রিল তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ তাকে একমাত্র আসামি করে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেয়।

আরও পড়ুন