বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খুনি-অত্যাচারী জাসদকে হাসিনাসরকারের মূল্যায়ন: খালেদা

khaleda brifing_57768গুম-খুন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করতে গিয়ে তাদের জোটসঙ্গী জাসদকেই দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাসদকে ইঙ্গিত করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “এই দলের লোকজন তখন আওয়ামী লীগের লোকজনকে খুন করত, গুম করত। তাদের নেতার সম্পর্কে কী খারাপ ভাষায় বক্তব্য দিত, যে খারাপ ভাষা ব্যবহার করত, অশ্লীল ভাষা ব্যবহার করত!

“সেগুলোকে এখন হাসিনা ভুলে গিয়ে নিজের দলের লোকজনকে মূল্যায়ন না করে এই খুনি-অত্যাচারীদের মূল্যায়ন করছে। তার ফলেই দেশের এই অবস্থা হচ্ছে।”

বিএনপিপ্রধান বলেন, “তাদের (সরকার) মধ্যে আসল সব খুনিরা রয়েছে। তাদের দলে এমন সব লোক রয়েছে, তারা অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা গুম-খুন করে এসেছে।”

জাসদকে নিয়ে তাদের জোট শরিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে মঙ্গলবার এক ইফতার অনুষ্ঠানে জাসদকে নিয়ে এসব বক্তব্য দেন খালেদা জিয়া।

আরও পড়ুন