বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাবনায় খ্রিষ্টান ব্যবসায়ী হত্যাচেষ্টা : প্রধান আসামি গ্রেপ্তার

110436Atok-(4)পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা খ্রিষ্টান ব্যবসায়ী রণজিৎ রোজারিওকে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামি বাদশাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বাদশা জেলার চাটমোহর উপজেলার নেংড়ি রামকৃষ্ণপুরের মৃত আবেদ আলীর ছেলে।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার ঢাকায় একটি চায়ের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি জানান, গ্রেপ্তারকৃত বাদশা ওই মামলার প্রধান আসামি। ওসি সুব্রত বলেন, গ্রেপ্তারকৃত বাদশাকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, ২৯ মে রবিবার রাত ১০টার দিকে চাটমোহরের ফৈলজানা খ্রিষ্টানপল্লীর ব্যবসায়ী রণজিৎ রোজারিও এর ওপর সশস্ত্র হামলা করে বাদশাসহ তার অপর সহযোগীরা। রণজিৎ রোজারিও ওই পল্লীর মৃত জজ রোজারিও ছেলে। পেশায় তিনি সার ব্যবসায়ী।

আরও পড়ুন