শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

গুপ্তহত্যা করে খালেদা জিয়া সরকারের ওপর দায় চাপাচ্ছেন: হানিফ

al-hanif-52272গুপ্তহত্যা করে খালেদা জিয়া সরকারের ওপর দায় চাপাচ্ছেন দাবি করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আসলে নির্বাচনে না এসে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়েছেন তিনি। দেশের শতশত মানুষ পুড়িয়ে কোনো ফল না পেয়ে প্রচণ্ড হতাশার কারণেই বেগম জিয়া এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছেন।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে হানিফ এ দাবি করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গুপ্তহত্যা বন্ধ করার জন্য সরকার যখন কঠোর ভূমিকা পালন করছে। সেই সময় সন্ত্রাসের রানী বেগম খালেদা জিয়া নতুন করে মিথ্যাচার শুরু করেছেন। ইফতার মাহফিলে বসে এ রকম মিথ্যাচার কীভাবে করেন তিনি? আমরা এ মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই।’

সরকারের কঠোর অবস্থান ও প্রশাসনের কঠোরতায় গুপ্তহত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না। পেট্রোলবোমার সন্ত্রাস যেভাবে বন্ধ হয়েছে একইভাবে সরকারের কঠোর হস্তক্ষেপ ও প্রশাসনের কঠোরতায় গুপ্তহত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে।’

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী,   জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, বিএমএর মহাপরিচালক ইকবাল আর্সনাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাপ কুদ্দুসসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন