ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বিলের ইজারাকে কেন্দ্র করে এলাকাবাসী ও ইজারাদারদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
‘বড়বিলা’ নামে বিলের ইজারাকে কেন্দ্র করে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


