বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকার জনগণের অধিকার খর্ব করছে: গণসংহতি

সরকার-জনগণের-অধিকার-খর্ব-করছেঃ-সাকিসরকার আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে জনগণের অধিকার খর্ব করছে বলে মন্তব্য করেছেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে প্রধানমন্ত্রী বলেছিলেন একটি নিয়ম রক্ষার নির্বাচন। অথচ নির্বাচনের পরে তার সরকারের মন্ত্রীরা বলছেন, ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না।

শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবে গণসংহতির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সাকি আরো বলেন, গণতান্ত্রিক পন্থায় না গিয়ে সরকার পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী দিয়ে জনগণকে ভয় দেখিয়ে কর্তৃত্ব করছে। দেশে গুম, খুন ও বিচার বর্হিভূত হত্যাকাণ্ড বেড়ে গেছে। এ অবস্থা চললে চোরাগুপ্তা হামলা আরো বৃদ্ধি পাবে।

গণসংহতি ঝালকাঠি জেলা শাখার সমন্বয়কারী আবদুল হাই হাওলাদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য বাচ্চু ভূঁইয়া, দেওয়ান আবদুর রশিদ নিলু, বরিশাল জেলা আহ্বায়ক নবীন আহম্মেদ ও ছাত্র ফেডারেশনের অর্থ বিষয়ক সম্পাদক মিজান রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন